যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উদ্যাপিত হয়েছে।
সকালে বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির এর নেতৃত্বে সকল বিজ্ঞনী,কর্র্মকতা,কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে বারি’র প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালী সহযোগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অপর্ণর করেন। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বারি’র প্রধান কার্যালয় চত্ত্বরে “রক্তাক্ত জুলাই” শিরোনামে আলোক চিত্র প্রদর্শনী করা হয়।
পরে বাদ যোহর বারি’র কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি, অগ্রগতি, জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়।
বিকে/মান্নান

