Logo

সারাদেশ

এসএসসির ফলাফলে হবিগঞ্জে এগিয়ে মেয়েরা

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৯:৫০

এসএসসির ফলাফলে হবিগঞ্জে এগিয়ে মেয়েরা

এসএসসি পরিক্ষার ফলাফলে হবিগঞ্জে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এবারও তারা ধারাবাহিকভাবে পাশের হার ও জিপিএ ৫ পাওয়ায় এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে ভালো ফলাফল করেছে শায়েস্তাগঞ্জ। এর মধ্যে শায়েস্তাগঞ্জ ইসলামীক একাডেমি থেকে ১৬৫ জন পরিক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৬৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৬৩ জন।

পাশের হারের দিক থেকে তারাই প্রথম অবস্থানে রয়েছে। এছাড়া জেলার ঐতিহ্যবাহী বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮১ জন। অপরদিকে ছেলেদের ঐতিহ্যবাহী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৫ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন জানান, এ বছরও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পাশের হারের দিক থেকে প্রথমে আছে শায়েস্তাগঞ্জ ইসলামীক একাডেমি। আর জিপিএ—৫ পাওয়ার দিক থেকে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম অবস্থানে আছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দীর্ঘ অন্তত ৩০ বছরের মধ্যে এবার এসএসসিতে ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। পাশের হার মাত্র ৫৫.৪০ শতাংশ। জেলায় এবছর ফলাফলের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা। এখানে পাশের হার ৭৩.৯০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে হবিগঞ্জ সদর উপজেলা।

এখানে পাশের হার ৬৩.৪০ শতাংশ। সর্বনিম্ন অবস্থানে আছে বানিয়াচং উপজেলা। এখানে পাশের হার ৪৫.১৭ শতাংশ। দাখিলে পাশের হারের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে আজমিরীগঞ্জ উপজেলা। এখানে পাশের হার ৭৮.১৩ শতাংশ। তবে কোন জিপিএ—৫ নেই। সর্বনিম্ন অবস্থানে আছে শায়েস্তাগঞ্জ উপজেলা।

এখানে পাশের হার ৩৭.৭৬ শতাংশ। ভোকেশনালে ফলাফলের দিক থেকে হবিগঞ্জ সদর উপজেলা প্রথম অবস্থানে রয়েছে। এখানে পাশের হার ৮৩.৮৩ শতাংশ। জিপিএ—৫ পেয়েছে ৫ জন। সর্বনিম্ন অবস্থানে বাহুবল উপজেলা। এখানে পাশের হার ৩৭.৫০ শতাংশ।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন