Logo

সারাদেশ

বরগুনায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৯:৫২

বরগুনায় পূবালী ব্যাংকের  উদ্যোগে বৃক্ষরোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা বরগুনায় সবুজায়নের লক্ষ্যে ২১শ’ বৃক্ষরোপণ করেছে পূবালী ব্যাংক পিএলসি। তালগাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ভেষজ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে ।

সোমবার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের রানীপুর দাঙ্গার খালের দুই পাড়ে ৯৭০টি ফলজ, ভেষজ ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাসলিমা আক্তার। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হোসেন, পূবালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক  মোশাহেদুল্লাহ। বেতাগী থানার অফিসার ইনচার্জ  হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন