Logo

সারাদেশ

মণিরামপুরে ব্রিজ বন্ধে এলাকাবাসীর পারাপারে চরম দুর্ভোগ

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২০:১১

মণিরামপুরে ব্রিজ বন্ধে  এলাকাবাসীর  পারাপারে চরম দুর্ভোগ

যশোরের মণিরামপুর সদর ইউনিয়নের দেবিদাসপুর ও পাতন গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হরিহর নদীর ওপর নির্মিত পুরাতন ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অব¯’ায় পড়ে আছে। ব্রিজটির রেলিং,পাটাতনসহ বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ফলে এলাকার জানমাল রক্ষার্থে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসীর নদী পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, দেবিদাসপুর ও পাতন গ্রামের মাঝদিয়ে প্রবাহিত হরিহরনদীর ওপর নির্মিত ১৩ মিটার দের্ঘ্যের ব্রিজটি ইতিমধ্যে জরাজীর্ণ হয়ে পড়েছে। ব্রিজের উত্তরপাশে দেবিদাসপুর এবং দক্ষিনে পাতন ও জুড়ানপুর গ্রাম অব¯ি’ত। নদীর দক্ষিন পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা। বিশেষ করে দেবিদাসপুর ও তার আশপাশের শিক্ষার্থীরা হরিহরনদীর এ ব্রিজ পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এছাড়া এলাকাবাসীও এ ব্রিজ দিয়ে আসা যাওয়া করেন। কিন্তু অভিযোগ রয়েছে দীর্ঘদিন এ ব্রিজটি সংস্কার না করায় রেলিং, স্প্যান, পাটাতনের বিভিন্ন  স্থানে ফাটল দেখা দিয়েছে। এক পর্যায়ে সেটি জীর্ণশীর্ণ হয়ে পড়ে। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে সবাই এ ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে আসছিল। কিš‘ সোমবার সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যানমাল রক্ষার্থে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পূর্ব প্রান্তের প্রায় এক কিলোমিটার ঘুরে অপর একটি ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আব্দুর রহিম, হাফিজুর রহমান, নাজমা খাতুন, শারমিন খাতুন সহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ক্রমেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ব্রিজের আশপাশের মাটি ও সংযোগ সড়কে সমস্যা আরও প্রকট আকার ধারন করে। এতে ¯’ানীয় যোগাযোগ ব্যব¯’া ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও দেখা দেয়। দেবিদাসপুর ও পাতন গ্রামের মানুষের যোগাযোগের ক্ষেত্রে ব্রিজটির গুরুত্ব অপরিসিম বলে তারা জানিয়েছেন।

¯’ানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত,রোগীদের চিকিৎসাকেন্দ্র্রে নেওয়া এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজে স্থানীয়দের এই পথ ব্যবহার করতে হয়। ফলে জীর্ণশীর্ণ ব্রিজটি দ্রুত পুননির্মান করা হলে দুই গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও সহজ হবে। সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক জানান, এলাকাবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে সোমবার থেকে ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান ব্রিজটি দ্রুত পুননির্মানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংম্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, পরিদর্শন শেষে দ্রুত ৪০ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজ নির্মানের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিআরডি) বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মানের তোড়জোড় শুরু হবে। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। দ্রুত ব্রিজটি মেরামত করা হবে।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন