Logo

সারাদেশ

টাঙ্গাইলে সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষ বিষয়ক আলোচনা

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২০:৪১

টাঙ্গাইলে সামাজিক মূল্যবোধ ও  মানবিকতার শিক্ষ বিষয়ক আলোচনা

টাঙ্গাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে ‘ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 

রবিবার বেলা এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

টাঙ্গাইলের  জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দিন শেখ, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, বিভিন্ন এলাকার জামে মসজিদের ইমামগণ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। 

আলোচনা সভায় আলোচকগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে ‘ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা’ বিষয়ে দিক নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন