Logo

সারাদেশ

ফেনীতে চালক-হেলপারসহ তিনজন নিহত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩

ফেনীতে চালক-হেলপারসহ তিনজন নিহত


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার সকালে মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মাঝে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালক রয়েছে বলে বাস যাত্রীরা জানায়। তবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। 

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। চালক ও হেলপার গাড়িটি নিরাপদ ¯’ানে নেয়ার জন্য একটি লং ভেহিক্যাল এনে কাভার্ডভ্যানে রশি লাগানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি দ্রুতগামীবাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন ও পুলিশ এসে হতাহত অব¯’ায় ৪ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে৷ গুরুতর আহত অব¯’ায় বাকী ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ সদস্যরা জানায়, নিহত ৩জনের মাঝে কাভার্ড ভ্যান চালক ও হেলপার এবং ইউনিক বাসের চালক রয়েছেন।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও ইউনিক পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন