Logo

সারাদেশ

রাজশাহী মহানগরী থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪

রাজশাহী মহানগরী থেকে   ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ শাদাত আলী (৪০)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী।

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত-০০:২৫ ঘটিকায় সিপিএসসি, র্যাব-৫ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন মাহিন্দ্রা গ্রামস্থ জনৈক মোঃ শাদাত আলী এর একতলা বিল্ডিং বসতবাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে।

এরই প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর চৌকস আভিযানিক দল গভীর রাতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ শাহাদ আলী (৪০) এর একতলা বিল্ডিং বসতবাড়ির উত্তর পূর্ব কোনের ঘরের মধ্যে খাটের বিছানার উপর বালিশের নিচে ০১ টি নীল রংয়ের এয়ার টাইট জিপার লক পলিপ্যাকে রক্ষিত ১৫৬ পিস কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট স্বাক্ষীদের উপস্থিতে বিধি মোতাবেক জব্দ করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উক্ত আটককৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী বিভিন্ন জেলার খুচরা ও পাইকারী মাদক ব্যবসায়ীর নিকট ক্রয়-বিক্রয় করে আসছিল।

উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন