গুরুদাসপুরে পৃথকভাবে পোনামাছ অবমুক্ত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬
নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরের উপজেলা পরিষদ
চত্বরে অভ্যন্তরীণ জলাশয়ে এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা অমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার শাহ, সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অপরদিকে ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার নাজিরপুরে গোপিনাথপুর মির্জামামুদ খালে পোনা মাছ
অবমুক্ত করা হয়েছে। দেশীয় মাছের জাত সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদের উন্নয়নে এ উদ্যোগ নেয় উপজেলা মৎস্য চাষী কল্যান সমিতি। এতে সহযোগিতা করে জেলা মৎস্য অধিদপ্তর।
এসময় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন সমিতির সভাপতি আলহাজ আব্দুস সালাম মিয়া ও সাধারণ সম্পাদক হাসান জাহিদ শিহাব, রাকিবুর
রহমান রাজা ও স্বপন খান রাকিব। এসময় এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিকে/মান্নান

