Logo

সারাদেশ

জনপ্রতিনিধির বিরুদ্ধে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১

জনপ্রতিনিধির  বিরুদ্ধে রাস্তা  নির্মাণে  অনিয়মের  অভিযোগ

ছবি: সংগৃহীত

মানিকগজ্ঞের সিংগাইরে ইটের সলিংয়ের স্বল্প রাস্তায় অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সদস্য আ. মজিদের বিরুদ্ধে। রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের  সৃষ্টি হয়েছে। 

জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে উপজলার জামশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর জামশা বাদলের দোকান হতে মাঝি বাড়ির কোনা পর্যন্ত কাবিটা প্রকল্পের মাধ্যমে ইটের সলিংয়ের কাজ শুরু হয়। যার প্রাক্কলন ব্যয় ধরা হয় দুিই লাখ টাকার ওপরে। ওই ওয়ার্ডের মেম্বার আরিফ দীর্ঘদিন লাপাত্তা থাকার সুযোগে  আ. মজিদ অন্য ওয়ার্ডের মেম্বার হলেও বিশেষ কারও নেকনজরের সুবাদে তিনিই ওই ওয়ার্ডের অধিকাংশ সরকারি কাজ করছেন।

ভোক্তভোগীরা অভিযোগ করেন, মজিদ কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কে সলিং কাজে নিম্নমানের ইট ব্যবহার করছেন। আরও অভিযোগ, রাস্তায় সঠিকভাবে  ব্যবহার  হচ্ছে  না বালু। দুই পাশের এজেন্টে ব্যবহার করতে দেখা গেছে পূর্বের রাবিশ ইট। আবার রাস্তার কোনো কোনো স্থানে পুরাতন সলিংয়ের ওপর বালু দিয়ে ঢেকে নতুন রাস্তার রূপ দেওয়ার চেষ্টা করেছেন। 

অনেকে অভিযোগ করেছেন, সংশ্লিষ্টদের চোখকে ফাঁকি দিয়েই এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন ওই মেম্বার। দায়সারাভাবে কাজ করাতে অল্পদিনেই রাস্তার বেহাল দশার আশঙ্কা করছেন তারা। 

তবে স্থানীয়দের বাধার মুখে কাজটি বন্ধ করতে বাধ্য হন ওই ইউপি সদস্য। এতে চরম ভোগান্তিরও শিকার হচ্ছেন জনসাধারণ।

ইউপি সদস্য আ. মজিদ বলেন, কাবিটার যে টাকা পেয়েছি কাজ  করার জন্য এতে ‘ভ্যাট-ম্যাট’ দিয়ে লাভ হবে না। বরং নিজ হতে টাকা ভরতে হবে। 

জামশা ইউনিয়ন প্রশাসক লিপিকা সরকার বলেন, সরকারি টাকা নয়-ছয় করার কোনো সুযোগ নেই। মেম্বারকে নিম্নমানের ইট রাস্তায় ব্যবহারে নিষেধ করা হয়েছে। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন