গাংগাটিয়া জমিদার বাড়িতে প্রতিদিনই পর্যটকদের ভিড়
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬
- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামের জমিদার বাড়িটির গল্প।বর্তমানে এই বাড়িটিতেই থাকেন বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানব বাবু।
- বাংলাদেশে ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম হল প্রাচীন আমলের জমিদার বাড়িগুলি। এগুলো দেশের আনাচে-কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খুঁজলে মিলবে এসব জমিদার বাড়ির ভিন্ন ভিন্ন কালজয়ী ইতিহাসও।এমন অনেক জমিদার বাড়ির নিদর্শনের মধ্যে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কিংবা মানব বাবুর বাড়ি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সমধিক পরিচিত।
- প্রাচীন ঐতিহ্যের এই স্থাপনাটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণির মানুষ ভিড় করে।জমিদার বাড়িটি সংস্কার করে দৃষ্টিনন্দন করতে পারলে এটিও হতে পারে দর্শনীয় স্থানের একটি বলে মনে করছেন পর্যটকরা।
- সরজমিনে দেখা যায়, জমিদার বাড়ির মূল ফটকের সামনেই রয়েছে বিশাল আকারের একটি দৃষ্টিনন্দন পুকুর যার নাম সাগরদিঘী।
- জানা যায়,এই সাগরদিঘির পাড়ে গড়ে উঠেছিল একাত্তরের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার দেয়ার অজুহাতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের যুগ সাজেসে পাকিস্তানি সেনারা (মানব বাবুর) স্বর্গীয় পিতা ভূপতিনাথ চক্রবর্তীকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে।এছাড়াও তারা লুটপাট করে জমিদার বাড়ির মূল্যবান স্বর্ণালংকারসহ দামি-দামি জিনিসপত্র নিয়ে গিয়ে ধ্বংসলীলা চালিয়েছিল। জমিদারি প্রথা উঠে গেলেও গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি প্রাচীন ঐতিহ্যের ধারক-বাহক হয়ে এখনো পুরাতন জরাজীর্ণ স্থাপনার মাঝে সাগৌরবে দাঁড়িয়ে আছে
- বাড়ির ভেতরে স্থাপনাগুলো চমৎকার কারুকাজে ভরা। এগুলো দেখে পথিকরা এখনো থমকে দাঁড়ায়। জমিদার বাড়ির নহবতখানা, দরবারগৃহ ও মন্দির বিশেষ স্থাপত্যের নিদর্শন। ঢাকা থেকে আসা পর্যটকদের একজন বজলুর রশিদ জানান, এই জমিদার বাড়িটি অনেক পুরনো। অনেক স্মৃতি জড়িয়ে আছে এতে। প্রতিদিন এটি দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসেন।অফিস থেকে ছুটি নিয়ে তিনি সপরিবারে আসছেন। বাংলাদেশ সরকারের কাছে জমিদার বাড়িটি সংস্কার করে দৃষ্টিনন্দন করার দাবি জানান তিনি।
- বিকে/মান্নান

