হালুয়াঘাটে হঠাৎ ঝড়ের তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৭
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পাবিয়াজুড়ি গ্রামে রোববার আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝোড়ো বাতাসে ঘরের চাল, বেড়া ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।
বিকে/মান্নান

