কেসিসিতে ৮টি ফ্রি মেডিকেলে বিরামহীন নগরবাসীর সেবা
জান্নাতুল ফেরদৌস চৌধুরী, খুলনা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮
জনসচেতনতার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থাপনা মশক নিধনসহ ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিরামহীন নগরবাসীর সেবায় প্রতিনিয়ত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন।খুলনা মহানগরীর শীতলা বাড়ি ২৭ নং ওয়ার্ড অফিসে ডেঙ্গু প্রতিরোধে কেসিসি ও ওয়ার্ড ভিশন আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক ৩০০টি পরিবারের মাঝে মশারি বিতরণ করেন। মহেশ্বর পাশা সাহাপাড়া শীতলা বাড়ি মন্দির ও আশপাশ এলাকাসহ শহীদ জিয়া কলেজে হাসি মুখ ফাউন্ডেশনের উদ্যোগে কেসিসির সহযোগিতায় প্রশাসক মশারি বিতরণ করেন।হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশাদুজ্জামান পল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া মহাবিদ্যালয় অধ্যক্ষ মো: তারিকুল ইসলাম,কেসিসির সাবেক কাউন্সিলর কবীর হোসেন কবু মোল্লা এই সময়ে স্বল্প আয়ের পরিবারের মাঝে ১০০টি মশারি বিতরণ করেন। এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সকল নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর ২৫নং ওয়ার্ডের ধর্মপাড়াস্থ খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে আরো একটিসহ মোট ৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।হাসপাতালগুলোতে আরো সিট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেসিসি কর্তৃক সড়ক ও ড্রেনসমূহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।একই সাথে বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.শরীফ শামিউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আহিদুজ্জামান খান, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, সুজানা জুলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। নগর প্রশাসক স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেন।মঞ্জু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা প্রায় বন্ধ হওয়ার উপক্রম প্রায় শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বিমুখ হয়ে পড়েছে। এ কারণে কিছু সামাজিক ব্যাধি তৈরি হয়েছে। মোবাইল ফোনে আসক্তি এবং সমাজে মাদকের প্রসার ঘটেছে। এর থেকে বেরিয়ে আসতে হলে একদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে অন্যদিকে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সুস্থ মন ও সুস্থ শরীর গঠনের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।মঙ্গলবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল গফফার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ আলী, আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ রবিউল ইসলাম ও শিক্ষক সমিতির সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ আইরিন মজিদ। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকে/মান্নান

