সরিষাবাড়ী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব মেহেরজান আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য জনাব মো. আব্দুল্লাহ আল হারুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. আমিমুল এহছান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন কলেজের সহকারি অধ্যাপক সাইদুল হাসান শিপন ও সহকারি অধ্যাপক খাইরুল আলম শ্যামল। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ জীবনে সাফল্যের লক্ষ্যে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রদল সভাপতি এবং ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য জনাব মো. ফরিদুল কবীর তালুকদার (শামীম) এমপির ডোয়াইল ইউনিয়নের প্রতিনিধি হাফিজুর রহমান মিলন।
এছাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক ও জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম বিদ্যুৎ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ও জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আলিম সবুজ সরকার এবং কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জাকারিয়া ইসলাম মিনহাজ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা পালন, নিয়মানুবর্তিতা বজায় রাখা এবং নিজেদের মেধা ও প্রতিভার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা বিউটি পারভীন ও ইংরেজি বিভাগের প্রভাষক জহুরুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচিতি পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিকে/মান্নান

