Logo

সারাদেশ

সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির সভাপতির ইন্তেকাল

Icon

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ২০:৫৪

অ
সরিষাবাড়ীতে  উপজেলা   বিএনপির সভাপতির ইন্তেকাল

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির ৪ দশকের বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালনকারী বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ আজিম উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও দলীয় গুণগ্রাহী রেখে যান।

তিনি ১৯৩৩ সালে বলারদিয়ার গ্রামের মৃত জসিম উদ্দিনের ঔরসে জন্মগ্রহণ করেন।

পেশায় ব্যবসায়ী আজিম উদ্দিন আহমেদ বিএনপির মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের হাত ধরে রাজনীতিতে সক্রিয় হন।

১৯৮১ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিকেল ৫টায় সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী গভীর শোক জানিয়েছেন। শোকবার্তায় তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে আজিম উদ্দিন আহমেদ গভীর আস্থাশীল ছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দল গভীরভাবে শোকাহত ও ব্যথিত।”

এছাড়া জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও বিশিষ্টজনরা শোক জানিয়েছেন।

স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এক শোক বিবৃতিতে বলেন, “নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারালাম। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর-৫  (সদর) আসনের এমপি, এডভোকেট, শাহ ওয়ারেছ আলী মামুন , জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক উপস্থিত ছিলেন এবং উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন