Logo

সারাদেশ

মাদারীপুরে খালখনন বন্ধের দাবিতে মানববন্ধন

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ২০:৩৩

অ
মাদারীপুরে খালখনন বন্ধের   দাবিতে মানববন্ধন


মাদারীপুর সদর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের মেয়ারচর এলাকায় দেড় - কিলোমিটার একটি খালখননের উদ্যোগ নিচ্ছে উপজেলা প্রশাসন।এতে খালখননের সময় আশেপাশের শত-শত বসতবাড়ী ভেঙে বাস্তহারা হয়ে যাবে বলে,খালখনন বন্ধের দাবিতে ওঐ এলাকাবাসি ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। বুধবার সকালে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে ওঐ এলাকা বাসিরা।

স্থানীয়দের ভাষ্য, নকশায় খালের যে পরিমাণ জমি রয়েছে এ দেড় কিলোমিটার  

খননের জায়গা তাও আমাদের পূর্বের  রেকর্ডের ব্যক্তিমালিকানাধীন।এছাড়া সরকার আমাদের যাতায়াতের সুব্যবস্থার জন্য রাস্তা নির্মাণে আমাদের রেকর্ডের পৈত্তিক সম্পত্তি থেকে কিছু অংশ জমির মাটি কেটে এ-ই রাস্তাটি ১০ বছর আগে নির্মাণ করে। এখন সে-ই রাস্তাটি এলাকাবাসিসহ সর্ব স্তরের জনগণের উপকারে আসছে।কিন্তু বর্তমানে খাল পুনঃখননে এলাকার কোনো উপকারে আসবে না বরং  ৩০ বছর ধরে বসবাস করে আসা শত- শত  বসতি ঘর বাড়ি ভেঙে বাস্তহারা হয়ে যাবে- এমন খাল খনন আমরা চাই না।তাই এ খাল খনন কাজের উদ্যোগ বন্ধের জন্য =মাদারীপুর ২ আসনের এমপি মোহাম্মদ জাহান্দার আলী (জাহান)সাহেব ও মাদারীপুর  জেলা প্রশাসক মহোদয়কে  অনুরোধ  জানিয়ে এলাকা বাসির ঘন্টা ব্যাপী  মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

এ ঘটনার সমাধান চেয়ে এলকাবাসি  উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে  বলে জানায় এলাকা বাসি।এ-বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন,আমি  ঘটনা স্থানে তদন্ত করে বিষয় দেখবো। 

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন