গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের খবর/এইচআর

