Logo

সারাদেশ

মদনে হাঁস হ্যাচারী সমিতির নির্বাচন

সভাপতি মাইনুল ও সম্পাদক আলী হোসেন

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ২৩:৫০

অ
সভাপতি মাইনুল ও সম্পাদক আলী হোসেন

মাইনুল হাসান মান্না ও আলী হোসেন, ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে কুটুরীকোণা মডেল কৃষি (হাঁস হ্যাচারী) সমবায় সমিতি লিমিটেড-এর ত্রি-বার্ষিক মেয়াদী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) প্রত্যক্ষ ভোটে মাইনুল হাসান মান্না ছাতা প্রতীকে ৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছিন মিয়া মাছ প্রতীকে পান ৫২ ভোট।

সাধারণ সম্পাদক পদে আলী হোসেন সাইকেল প্রতীকে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঙ্গুর ইসলাম ঈমন ঘড়ি প্রতীকে পান ৪০ ভোট।

ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন পরিদর্শক আল মামুন, অনন্ত কুমার সরকার, মো. সিদ্দিকুর রহমান সরকার ও কৃপেষ তালুকদার। নির্বাচন কমিটির প্রধান ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম খান। 

এ সময় উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মৌলা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচনটি পরিচালনা করেন নেত্রকোনা জেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, আজকে মডেল হাঁস হ্যাচারী কৃষি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করায়, আমাদের জেলা সমবায় পরিবারের পক্ষ থেকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন