Logo

সারাদেশ

সোনারগাঁয়ে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:১১

অ
সোনারগাঁয়ে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ১৪ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া এলাকার রিফাত ও একই এলাকার এনামুল হক।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তালতাল বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশি মদসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

মো. সজীব হোসেন/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন