বাউফলে জমি নিয়ে দ্বন্দ্ব : সাংবাদিকসহ আহত ৫
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৫৫
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালী বাউফলের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাউফলের দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দৈনিক খবরপত্রের বাউফল প্রতিনিধি এইচএম বাবলু (৪২), সাকিলা জাহান তানজিলা (৩৫),ঝুম আক্তার(৩০), সাইদুর রহমান সোহেল(৩৫) ও জান্নাতুল ফেরদৌস (৩৮)। এদের মধ্যে গুরুতর আহত শাকিলা জাহান তানজিলাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক এইচএম বাবলু জানান, ‘সকালে তারা জমির সীমানা পিলার স্থাপনের জন্য ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ শাহ আলম গাজী, মনির ও আব্দুল রশিদ গাজীর নেতৃত্বে ৪০-৫০ জন লোক ধারালো অস্ত্রঅস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা করে এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে ।জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে ।’
আরিফুল ইসলাম সাগর/এমআই

