Logo

সারাদেশ

কারাবন্দী শ্রমিকলীগ নেতার মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:৩০

অ
কারাবন্দী শ্রমিকলীগ নেতার মৃত্যু

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কারাবন্দী শ্রমিকলীগ নেতা মো. জহিরুল ইসলাম (৪৫)। তিনি শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের।

নিহত শ্রমিকলীগ নেতা জহিরুল ইসলাম উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। গত ৫ ডিসেম্বর জুলাই বিপ্লবের হত্যা মামলায় তিনি গ্রেপ্তর হয়ে গাজীপুরের জেলা কারাগারে বন্দি ছিলেন। 

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, জহিরুল শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি অসুস্থ বোধ করেন। জেলখানার চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।  পরে তাকে ৪টা ৪০ মিনিটের দিক গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জহির আগে থেকেই অসুস্থ থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরদেহের সুরতহাল রিপোর্টের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া মেনে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। 

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ বলেন, শেখ জহিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের রিপোর্টটের ভিত্তিতে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন