Logo

সারাদেশ

সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

অ
সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ছবি : বাংলাদেশের খবর

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির (২০২৫-২৬) সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সদ্যবিদায়ী কমিটির সদস্যরা। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানায় বিদায়ী কমিটি।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, আল আজাদ, বিদায়ী কমিটির সভাপতি হাসিনা বেগম চৌধুরী, বর্তমান সভাপতি মঈন উদ্দিন, পুনরায় নির্বাচিত সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এ সময় প্রেসক্লাবের কার্যক্রমকে আরো বেগবান ও সমৃদ্ধ করার লক্ষ্যে উভয় পক্ষ একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। এরপর দুই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পরস্পর দাপ্তরিক কাগজপত্র ও ফাইল আদান-প্রদান করেন এবং এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ মহসীন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, বিদায়ী কমিটির সহসভাপতি (দ্বিতীয়) ও দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও সাঈদ চৌধুরী টিপু, সহসভাপতি (দ্বিতীয়) ও দৈনিক উত্তরপূর্বের জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, পুনঃনির্বাচিত সহসাধারণ সম্পাদক ডেইলি সাউথ এশিয়ান টাইমসের বিশেষ প্রতিনিধি রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), পুনঃনির্বাচিত কোষাধ্যক্ষ দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক আনন্দ সরকার, পুনঃনির্বাচিত দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ, পুনঃনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পদাক সিলেটভিউ২৪ডটকমের  নিউজ ইনচার্জ ও বাংলাদেশের খবরের নিজস্ব প্রতিবেদক (সিলেট) মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাগোনিউজ২৪ডটকমের সিলেট জেলা প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক ফাইনান্সিয়াল এক্সপ্র্রেস ও দৈনিক বণিকবার্তার সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), নির্বাহী সদস্য দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ, দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল), দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট প্রতিনিধি তুহিন আহমদ।

আরও উপস্থিত ছিলেন দৈনিক উত্তরপূর্বের জ্যেষ্ঠ প্রতিবেদক মীর্জা সুহেল আহমদ, এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ও বাংলানিউজ২৪ডটকমের ফটো করেসপন্ডেন্ট (সিলেট) মাহমুদ হোসেন, দৈনিক শ্যামল সিলেটের সহকারী সম্পাদক ও আজকেরসিলেটডটকমের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দৈনিক উত্তরপূর্বের প্রধান আলোকচিত্রী শংকর দাস, দৈনিক উত্তরপূর্বের জ্যেষ্ঠ প্রতিবেদক অমল কৃষ্ণ দেব, সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার সুব্রত দাস, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার মো. ওলিউর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, আনন্দ টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (সিলেট অফিস) আজমল খান, দৈনিক জাগ্রত সিলেটের নির্বাহী সম্পাদক ও দৈনিক আলোকিত সময়ের সিলেট ব্যুরো প্রধান সুলতান সুমন, সিলেটভিউ২৪ডটকম ও দৈনিক আধুনিক কাগজের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব, সিলেটভিউ২৪ডটকম ও দৈনিক ইনকিলাবের স্টাফ ফটোসাংবাদিক মো. আনোয়ার হোসেন।

এছাড়া সিলেটভিউ২৪ডটকমের সিনিয়র রিপোর্টার দিব্য জ্যোতি সী, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি মো. দ্বোহা চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী,  দৈনিক জাতীয় অর্থনীতির সিলেট ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ,  দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর ফয়জুল আহমদ, দৈনিক খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, দৈনিক জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, দৈনিক একাত্তরের কথা ও সিলেটপ্রতিদিন২৪ডটকমের স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, দৈনিক আধুনিক কাগজের মফস্বল সম্পাদক মো. মেহেদী হাসান মিজু, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার এ এস রায়হান, আজকের সিলেটডটকমের সহকারী সম্পাদক এসএম মিজানুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের ও সিলেটভিউ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক নাজাত আহমদ পুরকায়স্থ, সময় টিভির রিপোর্টার (সিলেট) জয়ন্ত কুমার দাস, সিলেটভিউ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক কামরুল ইসলাম মাহি, একাত্তর টিভির ক্যামেরাপার্সন তারেক আহমদ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, সহযোগী সদস্য সিলেট প্রতিদিন ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার ও বার্তা২৪ডটকমের সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী, সিলেটপ্রতিদিন২৪ডটকমের স্টাফ ফটোগ্রাফার রেজা রুবেল ও দৈনিক আধুনিক কাগজের স্টাফ রিপোর্টার এম কে তুহিন।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন