‘কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন ঢাকা’র নতুন কমিটি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫২
সভাপতি ও সাধারণ সম্পাদক
ঢাকায় অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের সহায়তায় নিবেদিত সংগঠন ‘কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা’ (কেএসডব্লিউএডি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) মো. ইমন মিয়াকে কমিটির সভাপতি এবং মো. আল আমিনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকায় আরও আছেন, আব্দুল্লাহ আল মামুন (সিনিয়র সহসভাপতি), শামদুদ্দোহা শাওন (সহসভাপতি), আসিফ আবদুল্লাহ ( সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), আশিক মাহমুদ (সাংগঠনিক সম্পাদক), সানজিদা সুলতানা (প্রচার সম্পাদক), শামসুদ্দোহা শাকিল (দপ্তর সম্পাদক), হাসিবসোহেল (সদস্য), আব্দুল ওহাব (সদস্য) ও তৌহিদ হোসাইন তুষার (সদস্য)।
সভাপতি মো. ইমন মিয়া বলেন, ‘কেএসডব্লিউএডি শুধু একটি সংগঠন নয়, এটি কুড়িগ্রামের শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসার প্রতীক। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ শিক্ষাকার্যক্রম এবং কুড়িগ্রামের বিভিন্ন সংকটে সহায়তার মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’
সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, ‘আমাদের সংগঠন শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি মানসিক ও সামাজিক সহযোগিতাও দিয়ে থাকে। ভবিষ্যতে আমরা এ কার্যক্রম আরও সম্প্রসারিত করব।’
প্রসঙ্গত, ২০০১ সালে প্রতিষ্ঠিত কেএসডব্লিউএডি ঢাকায় থাকা কুড়িগ্রামের শিক্ষার্থীদের জন্য একটি সহযোগিতার প্ল্যাটফর্ম। সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়ন, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ এই সংগঠনের মূল কাজ।
ফজলুল করিম ফারাজী/এটিআর

