Logo

সারাদেশ

বাসচাপায় মুহুরি নিহত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫৩

অ
বাসচাপায় মুহুরি নিহত

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামে ঘন কুয়াশায় দূরপাল্লার বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আব্দুস সাত্তার (৪০)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা এবং কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম জজকোর্টে যাচ্ছিলেন আব্দুস সাত্তার। এ সময় ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাওয়ার পথে পিংকি-বাচ্চু নামক দূরপাল্লার বাসটি ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তার মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, ‘ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন