Logo

সারাদেশ

বাউফলে ইয়াবাসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:১৮

অ
বাউফলে ইয়াবাসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭), তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) ও তার সন্তান।

পুলিশ জানায়, নেছার উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। নেছার ও তার স্ত্রীকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে তাদের ছেলে শাওনের সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’

আরিফুল ইসলাম সাগর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন