Logo

সারাদেশ

কুষ্টিয়ায় হাসপাতালে অভিযান, ২ চি‌কিৎসককে জরিমানা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:১১

অ
কুষ্টিয়ায় হাসপাতালে অভিযান, ২ চি‌কিৎসককে জরিমানা

দালালদের দৌরাত্ম্য, রোগী হয়রানি ও প্রতারণার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় দুইজন ইন্টার্ন চি‌কিৎসকের জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম। 

জানা গেছে, ভ্রাম্যমাণ আদাল‌তে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনুরোধে ব্যবস্থাপত্রে ওষুধ লেখার অভিযোগে আশিক (২২) ও চিকিৎসকের স্বাক্ষর জাল করায় নাঈম হাসান (২২) নামে দুইজন ইন্টার্ন চি‌কিৎসককে জরিমানা করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও অনিয়মের অভিযোগে দুই ইন্টার্ন চিকিৎসককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে কর্মরত বাপ্পি ও  সিনিয়র নার্স পলি খাতুনের অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেও হাসপাতাল কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে। 

আরিফ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন