Logo

সারাদেশ

শিশুকে গর্তে পুঁতে মুক্তিপণ আদায়, মূল হোতা গ্রেপ্তার

Icon

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২৩:২৩

অ
শিশুকে গর্তে পুঁতে মুক্তিপণ আদায়, মূল হোতা গ্রেপ্তার

শিশুটির চোখে-মুখে ভয়, মাটিতে গলা পর্যন্ত পুঁতে রাখা। ওই অবস্থায় রোহিঙ্গা ভাষায় শিশুটি তার বাবার উদ্দেশে বলছিল, ‘আব্বা তরাতরি চেষ্টা গর, মরে গাতত গলায় পিল্লে, টিয়া দে (বাবা দ্রুত চেষ্টা কর, আমাকে গর্তে পুঁতে ফেলেছে, টাকা দাও)।’

এমন একটি ভিডিও গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর পরপরই ভিডিওটি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 

এমন লোমহর্ষক অপহরণের চিত্র দেখে নড়েচড়ে বসে কক্সবাজারের পুলিশ প্রশাসন। 

মুক্তিপণ আদায় থেকে শিশুর পরিবারকে রক্ষা করতে না পারলে ও চক্রটির সদস্যকে গ্রেপ্তার করেছে। মুক্তিপণ দিয়ে ফিরে আসার চারদিন পর অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহ জানান, উখিয়ায় কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে নুর ইসলামকে (২১) সোমবার বিকেলে গ্রেপ্তার করা হয়। সে একই ক্যাম্পের মৃত নুরুল হকের সন্তান। গ্রেপ্তার নুর ইসলাম আলোচিত অপহরণ কাণ্ডের মূল হোতা বলে জানান তিনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান পুলিশের তৎপরতায় অপহরণ চক্রটির এক সদস্যকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান।

ভুক্তভোগী আরাকানের পিতা আব্দুর রহমান বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করেছিলেন, ২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে তার সন্তানকে ফেরত দিয়েছিল অপহরণকারীরা।

ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন