Logo

সারাদেশ

গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৫১

অ
গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টার শ্রীপুর পৌরসভার দিকে সাত রাস্তা মোড় এলাকার ওমর ফারুকের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই মার্কেটের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনটি প্রথমে মার্কেটের টিনসেড ওয়েস্টিজ গোডাউনে ছড়িয়ে পড়ে, পরে গেঞ্জি তৈরির দোকানগুলোতেও পৌঁছায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা পর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।

ওয়েস্টিজ গোডাউনের মালিক আসিফ জানান, গভীর রাতে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ‘ঘুমের মাঝে হঠাৎ গরম অনুভব করি এবং আগুন দেখতে পাই। এরপর দ্রুত ফায়ার সার্ভিসে জানাই। কিন্তু দোকানটির সব কিছু পুড়ে গেছে। আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।’

অপরদিকে ভাই ভাই গেঞ্জি হাউসের মালিক আলী হোসেন বলেন, ‘প্রথমে পাশের ভাঙারির দোকানে আগুন লাগে, তারপর তা আমার দোকানে ছড়িয়ে পড়ে। চারটি মেশিন এবং সমস্ত মালামাল পুড়ে গেছে। আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

মার্কেটের মালিক মোহাম্মদ ওমর ফারুক এই ঘটনাকে ষড়যন্ত্র মনে করছেন। তিনি বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি ষড়যন্ত্র হতে পারে। আমি সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

আতাউর রহমান সোহেল/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন