Logo

সারাদেশ

নিক্সন চৌধুরীর মদদপুষ্ট ‘ফারুক লালন’ বাহিনী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৩:০৮

অ
নিক্সন চৌধুরীর মদদপুষ্ট ‘ফারুক লালন’ বাহিনী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

নিক্সন চৌধুরীর মদদপুষ্ট সন্ত্রাসী ‘ফারুক লালন’ বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের সদরপুরের বাসিন্দা শহিদুল ইসলাম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

মো. শহিদুল ইসলাম তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন,‘ আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারছি না। বাড়িঘর-ভিটামাটিতে প্রবেশ করতে পারছি না। প্রাণের ভয়ে আছি। সারারাত ঘুমাতে পারি না, আগুনের ভয়ে। এলাকার মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। সবার কাছে বিনীত অনুরোধ, আমার ও পরিবারের জীবন রক্ষা করুন। আমার কোনো ছেলেসন্তান নেই। তিনটি মেয়েসন্তান কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। এদের বাঁচান।’

অপূর্ব অসীম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন