Logo

সারাদেশ

শ্রীপুরে ২ গাড়ির চাপায় নারী নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২১:৪৬

অ
শ্রীপুরে ২ গাড়ির চাপায় নারী নিহত

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। 

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোনিয়া আক্তার (২০) উপজেলার মাধুখোলা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, বিকেলে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুই গাড়ির মাঝে ওই নারী চাপা পড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন। পরে গুরতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, দুই গাড়ির মাঝে চাপা পড়ে ওই নারী। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন