Logo

সারাদেশ

জামালপুরে শিক্ষকদের মানববন্ধন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:০০

অ
জামালপুরে শিক্ষকদের মানববন্ধন
সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণরত সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিটিপিটি প্রশিক্ষণার্থী ব্যাচের আয়োজনে শহরের পিটিআই ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের বক্তব্য পেশ করেন, প্রশিক্ষণরত সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ইলমা জাহান, শাহীনুর ইসলাম, নূর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ‘বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য, একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা।’ 

‘বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা।’

মেহেদী হাসান/এটিআর
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন