ছবি : বাংলাদেশের খবর
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুহিবুর রহমান সুইট খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে।
গত বছরের ৮মে বিতর্কিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মুহিবুর রহমান (সুইট)।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের। ৫ আগস্টের পরপরই আত্মগোপনে চলে যান সুইট। জুলাই-আগস্ট বিপ্লবের সময় হামলা ও নাশকতার একাধিক মামলার আসামি তিনি।
মো. রেজাউল হক ডালিম/এমআই

