Logo

সারাদেশ

সিলেটে ট্রাক-ট্রলির সংঘর্ষে চালক নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৬

অ
সিলেটে ট্রাক-ট্রলির সংঘর্ষে চালক নিহত

ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জীবন ওই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।

জানা যায়, জীবন আহমেদ ট্রলি (হাইড্রলিক) নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ‍্যে তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনাকবলিত ২টি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন