Logo

অর্থনীতি

ফেব্রুয়ারিতে টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০

ফেব্রুয়ারিতে টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে। বুধবার ও বৃহস্পতিবার এ দুই দিন সারাদেশে ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন। 

রোববার বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্তের কথা জানায়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে।

এর সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনি) যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে, গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

এসএসকে/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর