Logo

অর্থনীতি

ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে রেমিট্যান্স ১৩৫ কোটি ৪০ লাখ ডলার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩২

ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে রেমিট্যান্স ১৩৫ কোটি ৪০ লাখ ডলার

ফেব্রুয়ারি মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা ধরে)। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৩ দশমিক ৮ শতাংশ বেশি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারির ১৪ দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার।

সেই হিসেবে চলতি অর্থবছরের সাত মাস ১৪ দিনে প্রবাস আয় বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর