Logo

অর্থনীতি

ক্রেডিট কার্ডের ঋণসীমা সর্বোচ্চ ৪০ লাখ টাকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২০:৫৭

ক্রেডিট কার্ডের ঋণসীমা সর্বোচ্চ ৪০ লাখ টাকা

প্রতীকী ছবি

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়িয়ে সর্বোচ্চ ৪০ লাখ টাকা করা হয়েছে। এতদিন যা ছিল ২৫ লাখ টাকা। পাশাপাশি আনসিকিউড ঋণসীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা করা হয়েছে। এসব বিষয় যুক্ত করে রোববার বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড পরিচালনার নীতিমালা’ জারি করেছে।

নীতিমালায় বলা হয়েছে, ঝুঁকি ব্যবস্থাপনার অনুশীলন জোরদার, দায়িত্বশীল ঋণ প্রদানকে উৎসাহিত করা এবং আর্থিক শৃঙ্খলা বৃদ্ধির প্রয়োজনীয়তার স্বীকৃতি হিসেবে ক্রেডিট কার্ড পরিচালনা–সংক্রান্ত এই নীতিমালা জারি করা হয়েছে। দৈনন্দিন জীবনে নানা ব্যয় ও মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ বহনের বিকল্প হিসেবে ব্যক্তি পর্যায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের পরিধি ব্যাপকভাবে বেড়েছে। এ সংক্রান্ত জটিলতা কমানো এবং নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় আগের নীতিমালা হালনাগাদ করে পূর্ণাঙ্গ এই নীতিমালা জারি করা হয়েছে।

এতে গ্রাহকের অভিযোগ, কার্ড–সংক্রান্ত অনিয়ম, জালিয়াতি, কার্ডের মাধ্যমে সংঘটিত লেনদেনের পরিশোধব্যবস্থা–সংশ্লিষ্ট জটিলতা এবং বিরোধ নিষ্পত্তিসহ সার্বিক বিষয়ে সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে একটি নিরাপদ ও আরও দক্ষ ডিজিটাল পরিশোধব্যবস্থা নিশ্চিত করা অন্যতম লক্ষ্য বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর