Logo

অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.০৪ বিলিয়ন ডলার

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:৪৮

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.০৪ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল পর্যন্ত গ্রস হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন