Logo

অর্থনীতি

‎প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, উঠতে পারে ১২ প্রকল্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০৭

‎প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, উঠতে পারে ১২ প্রকল্প

‎চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে।

‎মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

‎সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

‎সভায় প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে প্রকল্পটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

‎এছাড়াও শিশু স্বাস্থ্য সুরক্ষা আরো শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ নামে নতুন প্রকল্প প্রস্তাব উঠছে একনেকে। শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে নেওয়া এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।

‎এ ছাড়া আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণসহ আরও কয়েকটি বড় প্রকল্পও অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন