বিশ্বকাপে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’
১০ হাজার টাকার কেনাকাটায় মিলবে নিশ্চিত উপহার
বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:৩৫
সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘গোল্ডেন গোল অফার’ চালু করেছে সনি-স্মার্ট। জাপানের বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনির বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে শুরু হওয়া এ অফার চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।
ক্যাম্পেইনের আওতায় সনি, স্মার্ট, হায়ার, শার্প ও শাওমি ব্র্যান্ডের টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর কেনায় গ্রাহকরা পাবেন বিশেষ মূল্য সুবিধা। এছাড়া ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট পণ্য কিনলে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষেই ক্রেতারা নিশ্চিতভাবে জিতে নিতে পারবেন আকর্ষণীয় বিভিন্ন উপহার।
উপহারের তালিকায় রয়েছে- বিশ্বকাপের জনপ্রিয় দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, এয়ার কুলারসহ নানা পণ্য। একই সঙ্গে সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা তার চেয়ে বড় টেলিভিশন কিনলে স্টক থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ সনি ব্রাভিয়া জার্সি উপহার দেওয়া হবে।
প্রিমিয়াম গ্রাহকদের জন্য থাকছে আরও বড় চমক। ৬৫ ইঞ্চি বা তার বেশি সাইজের প্রিমিয়াম সনি টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা অংশ নিতে পারবেন সাপ্তাহিক লাকি ড্রতে। বিজয়ীদের জন্য রয়েছে আর্জেন্টিনা বা ব্রাজিল দলের জার্সি, কাস্টম ক্যাপ এবং বক্সসহ ফিফা বিশ্বকাপ ট্রেনিং বল।
গত ৮ জুন রাজধানীর মিরপুরের পশ্চিম কাফরুলে অবস্থিত জহির স্মার্ট টাওয়ারে সনি-স্মার্টের প্রধান শোরুম ও কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। এছাড়া সনি ও স্মার্ট টেকনোলজিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চ্যানেল পার্টনার, কর্পোরেট প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের ‘জি৫ পলিসি’- জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশনের সমন্বয়ে সর্বোত্তম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ও অফলাইন মাধ্যমে ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে।
ক্রেতাদের আর্থিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১৫টি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে, যার ফলে সহজ কিস্তি (ইএমআই) সুবিধা পাওয়া যাচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট হায়ার ও ফিলিপস ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সে থাকছে ‘ডাবল বেনিফিট’ বান্ডেল অফার, তাৎক্ষণিক ডিজিটাল ওয়ারেন্টি নিবন্ধন এবং গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা।
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ আইসিটি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি ব্র্যান্ডের পণ্য বাজারজাত করছে। ২০২১ সালে সনির ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট সেবা বাংলাদেশে বাজারজাতের জন্য প্রতিষ্ঠানটি সনির অফিসিয়াল পরিবেশক হিসেবে দায়িত্ব পায়। বর্তমানে দেশব্যাপী ৩০টি নিজস্ব শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারেরও বেশি আইটি পার্টনারের মাধ্যমে গ্রাহকদের কাছে জেনুইন সনি পণ্য পৌঁছে দিচ্ছে সনি-স্মার্ট।
বাংলাদেশেরখবর/আরকে

