Logo

অর্থনীতি

বসুন্ধরা মেডিক্যাল সিটিতে শেয়ার বুকিং মেলা শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

বসুন্ধরা মেডিক্যাল সিটিতে শেয়ার বুকিং মেলা শুরু

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা মেডিক্যাল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটালের শেয়ার বিক্রয় ও বুকিং মেলার কার্যক্রম শুরু হয়েছে। বুকিং মেলা উপলক্ষে হাসপাতালটির শেয়ার বুকিংয়ে বিশেষ নগদ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে থাকা এস রহমান প্রোপার্টিজের চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান। অনুষ্ঠানে টিবিজির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, ‘বসুন্ধরা আবাসিক এলাকায় এক হাজার শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের বসুন্ধরা মেডিক্যাল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল সেবা প্রদানে আধুনিক স্থাপত্য ও প্রযুক্তিতে সুসজ্জিত থাকবে। আধুনিক স্থাপত্যশৈলী ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে এ হাসপাতালটি এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক চিকিৎসা খাতে দীর্ঘস্থায়ী ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত চিকিৎসা সুবিধার পাশাপাশি এটি বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় ও আকর্ষণীয় দীর্ঘমেয়াদি সুযোগ তৈরি করবে।’

বুকিং মেলার আয়োজক জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন এ হাসপাতাল প্রকল্পে বিনিয়োগের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য রয়েছে নানা সুবিধা। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে প্রতি শেয়ারে ২৫ লাখ টাকা বুকিং দিলে ৫ লাখ টাকা ছাড়।

মেডিক্যাল শপে ২৫ লাখ টাকা বুকিং দিলে ২ লাখ টাকা ছাড়। এ ছাড়া ডক্টরস চেম্বারে ২৫ লাখ টাকা বুকিং দিলে ৫ লাখ টাকা ছাড়ের ব্যবস্থা রয়েছে। শেয়ারহোল্ডারদের জন্য চিকিৎসাসেবায় বিশেষ ছাড়ের পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয়ে অতিরিক্ত সুবিধা ও কার পার্কিংয়ের মালিকানার সুযোগ রয়েছে। এ ছাড়া শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জেতার সুযোগ থাকছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন