Logo

অর্থনীতি

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র এক দিন আগে কমানোর পর শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৬৬১ টাকা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩৫ হাজার ৫৪১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

আজ সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৫৪১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৪ হাজার ৯৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৯২ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ, শুক্রবার নির্ধারিত দামের তুলনায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে তিন হাজার ৬৬১ টাকা, ২১ ক্যারেটে তিন হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটে দুই হাজার ৬৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ১০০ টাকা বেড়েছে।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানেই ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে তিন হাজার ৬৬১ টাকা বেড়েছে।

এর আগে সর্বশেষ ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ফলে তিন দিনের মধ্যে স্বর্ণের দাম দুই দফায় পরিবর্তন হলো।

বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের বাজারে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৩০ টাকা, ২১ ক্যারেটের ৪১০ টাকা, ১৮ ক্যারেটের ৩৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন