Logo

অর্থনীতি

ইইউ’র বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

অ
ইইউ’র বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয়

শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিকর অস্থিতিশীলতার মধ্যেও বিদায়ী বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ থেকে ৮ হাজার ৫৩৫ কোটি ৫১ লাখ টাকা মূল্যের পোশাক রপ্তানি হয়েছে। এর ফলে রপ্তানিকারক দেশগুলোর তালিকায় বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।

খাত সংশ্লিষ্টরা জানান, ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ইইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। এটা দেশের রপ্তানিকারকদের জন্য অত্যন্ত খুশির খবর। ইইউ’র তীব্র প্রতিযোগিতামূলক বাজারে পোশাক রপ্তানির এই ইতিবাচক ধারা আগামী দিনে দেশের অর্থনীতি উন্নয়ন ও ডিজিপিতে বড় ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।

বিজিএমইএ’র পরিচালক বলেন, ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ইইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কারক দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থান অর্জন করেছে। ইউরোপের দেশগুলোতে রপ্তানি হচ্ছে ৮ হাজার ৫৩৫ কোটি ৫১ লাখ টাকার পোশাক।’  

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানি সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়কালে ৮৫,৩৫৫.১৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৬ শতাংশ বেশি।   

ইইউতে চীন এখনো সর্বোচ্চ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে। চীনের রপ্তানি গত বছরের তুলনায় এক দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪,০৪৬.২০ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রপ্তানি দুই দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮,১৪৮.৯০ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।  

তুরস্ক থেকে রপ্তানি ৯,৩৩৩.২৮ মিলিয়ন মার্কিন ডলার হলেও এটি ৬.৫৪ দশমিক হ্রাস পেয়েছে। ভারতের রপ্তানি এক দশমিক শূন্য ৫ বৃদ্ধি পেয়ে ৪,২৩৮.৭২ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে, কম্বোডিয়ার রপ্তানি ২০ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৮৮৯.৬৭ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা দেশটির জন্য বড় সাফল্য।  

পাকিস্তানের রপ্তানি ১১ দশমিক ৬৯ দশমিক বৃদ্ধি পেয়ে ৩,৪৭৫.৯০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ভিয়েতনামের রপ্তানি ৩.৪৫% বৃদ্ধি পেয়ে ৩,৯৪১.৫৫ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।  

এদিকে, ইন্দোনেশিয়ার রপ্তানি ৭ দশমিক ০৩ শতাংশ হ্রাস পেয়ে ৯৩৯.৮৬ মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। অন্যদিকে, শ্রীলঙ্কা এবং মরক্কো যথাক্রমে ০.৬০ শতাংশ এবং ৭.২৩ শতাংশ বৃদ্ধির সঙ্গে তাদের রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে।  

ইইউ’র বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে সুসংবাদ নিয়ে এসেছে। তবে প্রতিযোগিতামূলক বাজারে অবস্থান ধরে রাখতে নীতিগত উন্নতি জরুরি।

এএস/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন