Logo

শিক্ষা

১৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:২০

অ
১৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

আজকের দিন আগামীকাল অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬; ২৯ পৌষ ১৪৩২ বাংলা; ২৩ রজব, ১৪৪৭ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল।

ঘটনাবলি:

১৭০৯ - প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন।

১৭৬১ - পানি পথের তৃতীয় যুদ্ধ শুরু হয়।

১৮৪৮ - হাডসন বে কোম্পানি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুইভার দ্বীপ দখল করে।

১৮৪৯ - দ্বিতীয় আংলো-শিথ যুদ্ধ শুরু।

১৮৬৪ - রাশিয়ার ইতিহাসে প্রথম প্রাদেশিক পরিষদ গঠন করা হয়।

১৮৯৭ - চারুকলাবিষয়ক পত্রিকা শিল্পতত্ত্ব ও পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়।

১৯১৫ - মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় ২৯ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১৫ - দক্ষিণ আফ্রিকায় জার্মানির স্কোপমুন্ড দখল।

১৯১৯ - ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম ‘লর্ড’ উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।

১৯১৯ - দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লির খনিতে ৩৮৮ ক্যারেট হীরক খণ্ড পাওয়া যায়।

১৯২০ - ( কারো মতে ১০ জানুয়ারি ) লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ - ৪৪টি দেশের ৯ হাজার বিজ্ঞানী জাতিসংঘ মহাসচিবের কাছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানান।

১৯৬৩ - টোগোতে সামরিক অভ্যুত্থান। সার্জেন্ট জিনার্সিবি এয়াদেমার হাতে প্রেসিডেন্ট সিলভানুস অলিম্পিও নিহত।

১৯৬৪ - আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়।

১৯৬৭ - টোগোয় সেনাবাহিনী বিনা রক্তপাতে দেশটির ক্ষমতা দখল করে।

১৯৭০ - ব্রিটেনের শিখ পুলিশরা হেলমেটের পরিবর্তে তাদের ঐতিহ্যবাহী পাগড়ি পরিধানের অধিকার লাভ করে।

১৯৭২ - ঘানায় জুনিয়র কর্মকর্তাদের একটি গ্রুপ সরকার উৎখাত করে।

১৯৭২ - স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

১৯৭৪ - আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমান বন্দর চালু হয়।

১৯৮৫ - ইথিউপিয়ায় এক গিরিখাদে যাত্রিবাহী ট্রেন পড়ে ৪২৮ জন যাত্রীর মৃত্যু ঘটে।

১৯৮৮ - প্রথম তাইওয়ান নাগরিক লি তেংহুই, চিনের রাষ্ট্রপতি হন।

১৯৯৪ - ইতালির প্রধানমন্ত্রী কার্লোস শিয়াম্পি পদত্যাগ করেন।

২০০১ - এলসালভাদরে এক বড়মাপের ভূমিকম্প হয়। এতে আটশত এর বেশি লোকের মৃত্যু হয়।

২০১২ - কস্টা কনকর্ডিয়া নামক যাত্রীবাহি জাহাজ ইতালীর সমুদ্র উপকুলে ডুবে যায়। ৩২ জনের বেশি যাত্রী মারা যায়।

জন্ম:

১৫৯৯ - ব্রিটিশ কবি এডমান্ড স্পেন্সার জন্মগ্রহণ করেন।

১৮৬৪ - নোবেলজয়ী (১৯১১) জার্মান পদার্থবিদ ভিলহেলম ভিন জন্মগ্রহণ করেন।

১৮৮৯ - প্রাবন্ধিক নলিনীকান্ত গুপ্তের জন্মগ্রহণ করেন।

১৯৫৭ - কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮৭৪ - ফরাসি স্থপতি ও প্রকৌশলী লুই পিয়ের বালতার্দের মৃত্যু হয়।

১৯০৭ - কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার মৃত্যুবরণ করেন।

১৯৩৫ - রাজনীতিবিদ ও গ্রন্থকার স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী ইন্তেকাল করেন।

১৯৪১ - কথাসাহিত্যিক জেমস জয়েস মৃত্যুবরণ করেন।

১৯৫৯ - বিশিষ্ট পন্ডিত ও অভিধানকার হরিচরণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৬২ - কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী অজয় কুমার ঘোষ মৃত্যুবরণ করেন।

১৯৮৮ - তাইওয়ানের প্রেসিডেন্ট চিয়াং চিং কুও’র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

১৯৯৬ - ফরাসি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা দেনিজ গ্রের মৃত্যু হয়।

দিবস:

সংবিধান দিবস (মোঙ্গোলিয়া)।

গণতন্ত্র দিবস (কেপ ভার্দে)।

কোরিয়ান-আমেরিকান দিবস (আমেরিকা)।

মুক্তির দিবস (টোগো)।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

ইতিহাসের এই দিনে

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন