Logo

শিক্ষা

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৬:৫১

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

(১৯৫৬-১৯৯১)

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রতিবাদী কবি হিসেবে খ্যাত। মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা প্রভৃতি তাঁর কবিতায় বলিষ্ঠভাবে উপস্থাপিত হয়েছে। তিনি সামরিক স্বৈরাচার ও অগণতান্ত্রিকতা বিরোধী কবিদের সংগঠন ‘জাতীয় কবিতা পরিষদ’ এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম- সম্পাদক ছিলেন এবং ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে খ্যাত।

জন্ম: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৬ অক্টোবর, ১৯৫৬ খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ী বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালী গ্রামে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ:

‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯),

‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১),

‘মানুষের মানচিত্র’ (১৯৮৬),

'ছোবল’ (১৯৮৬)

'গল্প’ (১৯৮৭),

‘মৌলিক মুখোশ’ (১৯৯০)।

অন্যান্য সাহিত্যকর্ম কাব্যনাট্য : ‘বিষ বিরিক্ষের বীজ’ (১৯৯২)।

ছোটগল্প : ‘সোনালি শিশির’।

বিখ্যাত গান : ‘ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।’

বিখ্যাত কবিতা: ‘বাতাসে লাশের গন্ধ’ (জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন)

মৃত্যু- তিনি ২১ জুন, ১৯৯১ সালে মারা যান।

ক্রেডিট: উই থ্রি ক্লাসরুম অনলাইন স্কুল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন