Logo

শিক্ষা

কারিগরি ট্রেড কোর্স চালু হবে ১ হাজার মাদ্রাসায় : শিক্ষামন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:২২

কারিগরি ট্রেড কোর্স চালু হবে ১ হাজার মাদ্রাসায় : শিক্ষামন্ত্রী

কারিগরি ট্রেড কোর্স ১ হাজার মাদ্রাসায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন।

আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি’র সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তরকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদ্রাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে।

এরইমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার এ কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু করা হবে।


তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপশি মাদ্রাসাসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এরইমধ্যে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আরো ১ হাজার মাদ্রাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন