পেশাগত পরীক্ষায় ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের সাফল্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১
ছবি: সংগৃহীত
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা সম্প্রতি প্রকাশিত প্রথম ও তৃতীয় পেশাগত পরীক্ষা নভেম্বর-২০২৫-এর ফলাফলে নবম স্থান ও অনার্স নম্বর সহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
কলেজের ১৪তম ব্যাচের মেহনাজ ফারহানা মোমেন প্যাথলজি, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি বিষয়ে, আনিকা বুশরা মীম প্যাথলজি ও মাইক্রোবায়োলজি বিষয়ে তৃতীয় পেশাগত পরীক্ষায় এবং ১৬তম ব্যাচের সুবাইতা আজাদ এনাটমি বিষয়ে প্রথম পেশাগত পরীক্ষায় অনার্স নম্বর অর্জন করেছেন।
কলেজটির ডেন্টাল ইউনিটের ১১তম ব্যাচের শিক্ষার্থী রেনুচ্ছা গাইন জয়া এনাটমি ও সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে, সালিমা বিনতে আজাদ ও অরুনি স্টেলা গোমেজ সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে প্রথম পেশাগত পরীক্ষায় অনার্স নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।
বিশেষভাবে উল্লেখ্য, ডেন্টাল ইউনিটের ১১তম ব্যাচের শিক্ষার্থী রেনুচ্ছা গাইন জয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল ডেন্টাল কলেজ ও ইউনিটের মধ্যে নবম স্থান অধিকার করেছেন, যা প্রতিষ্ঠানের জন্য এক গৌরবময় সাফল্য।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলেই আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তারা মেডিকেল কলেজের জন্য আরও বড় অর্জন বয়ে আনবে সকলের এমনই প্রত্যাশা।
বাংলাদেশের খবর/আরইউ

