মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৮:৩৫
ছবি: সংগৃহীত
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় চারটি অনুষদের অধীনে পাঁচটি প্রোগ্রামে ভর্তি হওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সফলভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করেছে।
সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন সম্পর্কে অবহিত করেন। একইসঙ্গে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত নতুন স্থায়ী ক্যাম্পাসে তাদের দ্রুত মানিয়ে নেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।
এ সময় বিএমইউ পরিবার নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায়। ক্যাম্পাসে ও তাদের ভবিষ্যৎ কর্মজীবনে এক উজ্জ্বল, সফল এবং পরিপূর্ণ যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

