Logo

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৮:০৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত টানা ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ও নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৩ মে) থেকে শুরু হয়ে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

তবে ছুটি শেষে আগামী ৭ জুন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম ও স্বাভাবিক পাঠদান পুনরায় শুরু হবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন