Logo

শিক্ষা

কুড়িগ্রামে শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক আতাউর রহমান

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৩:৫১

কুড়িগ্রামে শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক আতাউর রহমান

শিক্ষা খাতে অনন্য অবদান, সততা ও একনিষ্ঠতার স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার এর নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  আতাউর রহমান ।



নির্বাচকদের চুলচেরা বিশ্লেষণ ও প্যানেল মনোনয়নের মাধ্যমে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনয়ন পেয়েছিলেন, যা তার মেধা ও কর্মদক্ষতার ধারাবাহিকতারই এক উজ্জ্বল প্রমাণ।
আতাউর রহমান শুধু একজন শিক্ষক বা প্রাতিষ্ঠানিক প্রধানই নন; তিনি কুড়িগ্রামের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার এক অগ্রপথিক। স্থানীয়দের কাছে তিনি "পাখি ভাই" নামে অত্যন্ত সুপরিচিত।  

তার হাত ধরে বিদ্যালয়ের পঠন-পাঠনের মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীর হার হ্রাস এবং এক মনোরম শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। তিনি দেখিয়ে দিয়েছেন যে, সুদৃঢ় ইচ্ছা আর সততা থাকলে গ্রামীণ জনপদের সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও আদর্শ বিদ্যাপীঠে রূপান্তর করা সম্ভব।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন