Logo

শিক্ষা

পবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট শুরু

Icon

‎পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৬:১৩

পবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি: সংগৃহীত

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শহীদ জিয়াউর রহমান হলের উদ্যোগে হল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধায়নে আছে হল শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. কবির হোসাইন এবং সহকারী অধ্যাপক নাজমুল সাকিব। এ ছাড়া উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ রাতুল এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রদলের নেতারা। 

‎অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন