Logo

শিক্ষা

গবেষণা ও উদ্ভাবনে অংশীদারিত্বের লক্ষ্য

হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময় সভা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৭:১২

হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ হুয়াওয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত এ সভায় ইউল্যাব ও হুয়াওয়ে বাংলাদেশের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

হুয়াওয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মা বেন। তার সঙ্গে ছিলেন ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুয়েই। ইউল্যাবের পক্ষে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়া, বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

সভায় হুয়াওয়ে প্রতিনিধিদলকে ইউল্যাবের নবপ্রতিষ্ঠিত ফিউচার অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস ল্যাবরেটরির সম্পর্কে অবহিত করা হয়। শিল্প, শিক্ষা ও সমাজের জন্য একটি উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত এই ল্যাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি গবেষণা, নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং সক্ষমতা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন